
কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বলরামপুর গ্রামের মধ্যপাড়ায় ঝাপানখেলা খেলা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকাল ১০ টার সময় খেলার উদ্বোধন করেন মনোহর দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব।ঝাপান খেলায় অংশ গ্রহণ করেন ০৮ টি সাপুড়ে দল । খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব।