
১০/১০/২০২৬
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার : নেপথ্যে ওসি ।
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
– কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী উন্মোচনের পর এমনই চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) ও প্রধান আসামি, উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি মোকারম হোসেন খোকাকে দীর্ঘ ২মাস ২৫দিন পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে এখন পুলিশ হেফাজতে রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ একে একে মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা মামলার মাস্টারমাইন্ড মোকারম হোসেন খোকা এবং তার ভাতিজা রিয়াজ সহ ১৫ জন আসামি রয়েছে। নেপথ্যের ঘটনা ও আইনশৃঙ্খলার তৎপরতা মিঠামইন উপজেলা বিএনপির শীর্ষ নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই এলাকা জুড়ে চরম ক্ষোভ ও চাঞ্চলের সৃষ্টি হয়। তবে অপরাধীদের আইনের আওতায় আনতে শুরু থেকেই সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ। এবং তার অধীনস্থ পুলিশ সদস্যগণ। ওসি মনোয়ার মোহাম্মদ জনগণকে দেওয়া তার প্রতিশ্রুতি অক্ষুণ্ন রেখেছেন। তার দিকনির্দেশনায় এবং সহযোগী পুলিশ অফিসারদের দিনরাত অক্লান্ত পরিশ্রমে অসাধ্য সাধন সম্ভব হয়েছে। ক্লু-লেস কিংবা জটিল মামলার আসামিদের একের পর এক আইনের আওতায় এনে মিঠামইনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। অপরাধীদের আতঙ্কের নাম ওসি মনোয়ার মোহাম্মদ বর্তমানে মিঠামইন থানা এলাকায় চুরি, ডাকাতি ও মাদক ব্যবসায়ীদের কাছে আতঙ্কের নাম।
বার্তা প্রেরক,
বিজয় কর রতন, মিঠামইন
মোবাইলঃ- ০১৭২৪-৩৬২৭৪৪