1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

বীরগঞ্জে ডাবরা বাকবাড়ি সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধন করলেন এমপি মঞ্জুরুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বীরগঞ্জে ডাবরা বকবাড়ি সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

মোজাম্মেল হক , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের ডাবরা বকবাড়ি সার্বজনীন দুর্গা উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত ৮টায় উৎসবের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম এমপি।

ডাবরা বকবাড়ি সার্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি তুষার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন ও উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহসান হাবীব শামীম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনোজ কুমার রায় ও সদস্য সচিব টিক্কা রাম রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীরা।

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, বীরগঞ্জ উপজেলায় এবার ১৬৭টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি পূজামণ্ডপে বড় বাজেটের আয়োজন রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে উৎসবটি শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে হবে।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ও পূজামণ্ডপগুলোতে সতর্ক অবস্থানে থেকে শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবেন, কেউ যেন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও স্থানীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা চোখে পড়লে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি স্পষ্টভাবে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। উৎসব হবে আনন্দের, পরিবেশ থাকবে শান্তিপূর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট