1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ২ ইউনিয়নে

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

​আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই ইউনিয়নে

মোঃরাছেল
​আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
​বরিশালের আগৈলঝাড়ায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার দুটি ইউনিয়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।প্রথম পর্যায়ে রাজিহার ও বাগধা দুটি ইউনিয়নে কাজ শুরু করা হল।পর্যায়ক্রমে বাকি তিন ইউনিয়ন গৈলা,রত্নপুর,বাকাল ইউনিয়নে তথ্য সংগ্রহের কাজ করা হবে বলে যানা যায়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।
​প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, “ফ্যামিলি কার্ড সরকারের একটি অত্যন্ত দূরদর্শী ও জনকল্যাণমুখী উদ্যোগ। এই কর্মসূচির মূল লক্ষ্যই হলো প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া। তথ্যে কোনো ধরনের অসচ্ছতা বা ভুল থাকলে আসল সুবিধাভোগীরা বঞ্চিত হবেন। তাই মাঠপর্যায়ের কর্মীদের সম্পূর্ণ নিরপেক্ষ ও নিখুঁতভাবে তথ্য সংগ্রহ করতে হবে।”
​তিনি আরও যুক্ত করেন, “প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই আমরা স্বজনপ্রীতি ও দুর্নীতি রোধ করতে পারব। আপনাদের হাতে যে আধুনিক ট্যাব তুলে দেওয়া হচ্ছে, তা দিয়ে দ্রুত ও নিখুঁত ডেটাবেজ তৈরি সম্ভব হবে।”
​বিশেষ অতিথির বক্তব্যে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচির সফলতা পুরোপুরি নির্ভর করছে মাঠপর্যায়ের সঠিক তথ্য সংগ্রহের ওপর। বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই-বাছাই করে অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্তিতে শতভাগ স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। এতে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।”
​সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিটি প্রান্তিক পরিবারের সঠিক সামাজিক ও অর্থনৈতিক চিত্র তুলে আনতেই এই বিশেষায়িত ট্যাবের মাধ্যমে ডিজিটাল ডেটা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে এই বিশেষায়িত ট্যাব বিতরণ করেন।
​সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিম হোসেন তমাল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট