
১২/১০/২০২৬
মিঠামইনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত।
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
ফ্যামিলি কার্ড কার্যক্রমের সারা দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্সে অংশ হিসেবে মিঠামইন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার দুপুর ২ টাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আফতাব উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেয়, জিয়াউদ্দিন মোহাম্মদ শেরশাহ ( ইউনিয়ন সমাজকর্মী) , মাসুমরানা ( ইউনিয়ন সমাজকর্মী) , জুয়েল ইসলাম ( ইউনিয়ন সমাজকর্মী) , রাজিব হাসান ( কারিগরি প্রশিক্ষক ) , সহ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী প্রশিক্ষণার্থীগন অংশ নেয়। এছাড়াও প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন , জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গনমাধ্যম কর্মীরা অংশ নেয়।