1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

ভুরুঙ্গামারিতে মাদকের আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা গ্রেফতার -৩

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে মাদকের আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ এলাকায় অভিযান চালায় ভূরুঙ্গামারী থানা-পুলিশ। কুড়িগ্রাম থানার মামলা নম্বর ১৯, তারিখ ৯ জুলাই ২০২৪, জিআর নম্বর ২৪৫/২৪ (কুড়ি.)-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(গ) উপধারার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. শাখাওয়াত হোসেনকে (৩৬) গ্রেপ্তার করতে এ অভিযান চালানো হয়।

ভূরুঙ্গামারী থানার এসআই হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল শাখাওয়াতের বাড়িতে পৌঁছে বসতঘরের ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।

এজাহারে অভিযোগ করা হয়, গ্রেপ্তার শাখাওয়াতকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর বাবা আব্দুস ছামাদের (৬৫) হুকুমে অন্য আসামিরা ও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। তাঁরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি মারধর করে সরকারি কাজে বাধা দেন এবং গ্রেপ্তার শাখাওয়াতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শাখাওয়াত হোসেন, তাঁর বাবা আব্দুস ছামাদ (৬৫) ও ভাই শাহাদাৎ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার অন্য নামীয় আসামিরা হলেন—আব্দুস ছামাদের স্ত্রী ছালেহা বেগম (৫০), শাহাদাৎ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (২৮), শাখাওয়াত হোসেনের স্ত্রী শিউলি বেগম (৩০) এবং আতিকুর রহমান (৪৫)। তাঁদের সবার বাড়ি উপজেলার বেলদহ এলাকায়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় এসআই হারুন অর রশিদ বাদী হয়ে ১৬ অক্টোবর ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। মামলার এফআইআর নম্বর ১৫, জিআর নম্বর ২৭৯। দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৫৩, ১৮৬, ১৮৮, ২২৪, ২২৫, ৩৩২, ১১৪ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট