1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

ববিতে ছাত্রলীগ কর্মী তাজ গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার। // ববিতে মাদকসেবনে বাঁধা দেওয়ায় শিক্ষার্থীদের উপর হামলা, ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার।

ববি প্রতিনিধি

মাদকসেবনে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদলের তিন নেতা-কর্মীদের মারধর করায় ছাত্রলীগ কর্মী তাজকে গ্রেফতার করে বরিশাল বন্দর থানায় রেখেছে পুলিশ। তাজ বিশ্ববিদ্যালয়ের একাউন্টটিং এ্যন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পাশে ছোট ব্রিজ সংলগ্ন নলসিটি হাউজিংয়ের মধ্যে বিকেল পাঁচটার দিকে বরিশাল মহানগর ছাত্রলীগের তিন কর্মীকে মাদকসেবনরত (গাজা) অবস্থায় আটক করে ছাত্রদল নেতা ইমরান মাহমুদুলসহ তিন থেকে চারজন। এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকর্মী তাজের নেতৃত্বে সংগঠিত হয়ে ইমরান মাহমুদুলসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকর্মীর হামলা করে বলে জানা যায়।

হামলার অভিযোগে সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মী ঢাকা- পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে আসামীদের গ্রেফতারের আশ্বাসে দশ মিনিট পড়ে রাস্তা ছেড়ে দেয়।

বরিশাল বন্দর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, “গতকাল সন্ধ্যায় বরিশাল শহর থেকে তাজকে গ্রেফতার করা হয়েছে। আজকেই কোর্টে চালান করা হবে।”

এছাড়াও বাকি তিন আসামী পলাতক রয়েছে এবং সন্দেহজনক রয়েছে আরও আট-দশ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট