1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী এখন অবৈধ দখলদারদের কবলে

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জের শ্রীমন্ত নদী এখন অবৈধ দখলদারের কবলে

এম এইচ কামাল
বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি:

বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীমন্ত নদী এখন অবৈধ দখলদারদের করাল গ্রাসে বিলীন হওয়ার পথে। পায়রা নদী থেকে উৎপন্ন হয়ে কাঁঠালতলী, শিবপুর ও কালিগঞ্জ হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাকেরগঞ্জ পৌরসভার বুক চিরে তুলাতলী নদীর সাথে মিশে যাওয়া এই নদীর সেই চিরচেনা রূপ এখন আর নেই।
পৌরসভা এলাকা অতিক্রম করার সময় নদীটির দুপাশে এক শ্রেণির দখলবাজদের কালো থাবা পড়েছে। দিনের পর দিন নদী তীরের জমি দখল করে স্থাপনা নির্মাণ করায় ক্রমাগত ছোট হয়ে আসছে শ্রীমন্ত নদীর প্রশস্ততা এবং হারিয়ে যাচ্ছে পানি ধারণের নাব্যতা।

এক সময়ের খরস্রোতা এই নদী দিয়ে এককালে বড় বড় পণ্যবাহী নৌযান চলাচল করত। কিন্তু বর্তমানে এটি একটি মরা খালে পরিণত হয়েছে। নদীর অস্তিত্ব এখন দুচোখে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, যা স্থানীয় পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

বাকেরগঞ্জ বন্দরের অধিকাংশ বাসিন্দা আক্ষেপ করে জানিয়েছেন, নদীটির দূষণ রোধ এবং অবৈধ দখলদারদের হাত থেকে দ্রুত রক্ষার ব্যবস্থা না নিলে এটি কেবল একটি পানি প্রবাহের নালায় পরিণত হবে। এভাবে চলতে থাকলে নদীটি অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরবর্তী প্রজন্মকে কেবল ইতিহাসের পাতায় এই স্মৃতিবিজড়িত শ্রীমন্ত নদীর পরিচয় খুঁজে নিতে হবে। নদী রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট