1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ দারুন্নাজাতে বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন কালিহাতিতে ১৮৪ টি পূজামণ্ডপে দুর্গোৎসব নিরাপত্তায় বিএনপি নেতাকর্মী আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নরসিংদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদের মৃত্যু আশাশুনিতে জামায়াতের উদ্যোগে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরা পাটকেলঘাটায় দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে নববধূর মৃত্যু এসআরবি’র অভিযানে বিদেশি মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ ।। আটক ৩ কালীগঞ্জে ভূমিক কর্মকর্তার নির্দেশ অমান্য করে বীরত্বপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভি

আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলীদের শারদীয় শুভেচ্ছা ও আর্থিক অনুদান দিলেন আহিদুজ্জামান দিলু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও আর্থিক অনুদান দিলেন অহিদুজ্জামান নিলু

​ আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধিঃ
​দূর প্রবাসে থাকলেও দেশের মাটি ও মানুষের প্রতি ভালোবাসার টানে সবসময় স্বদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদের আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং নিউ ইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও বাগধা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান নিলু।
​সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগধা ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান ও শারদীয় শুভেচ্ছা পাঠিয়েছেন তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বাপন (এমপি)-এর পক্ষে ও অনুপ্রেরণায় তিনি এই শুভেচ্ছা বার্তা ও অনুদান প্রেরণ করেন।
​সুদূর যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও স্বদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি তার এই গভীর প্রীতি ও ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
​এ বিষয়ে প্রবাস থেকে দেওয়া এক বার্তায় অহিদুজ্জামান নিলু বলেন, “দূর প্রবাসে থাকলেও আমার হৃদয় সর্বদা জন্মভূমি ও ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে পড়ে থাকে। আমাদের আবহমান বাংলার মূল সৌন্দর্যই হলো অসাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং তাদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
​বাগধা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সাধারণ পূজারীরা দূর পরবাস থেকে পাঠানো তার এই সার্বিক সহায়তা, ভালোবাসা ও শ্রদ্ধাবোধের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট