1. live@dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা : দৈনিক বিশ্ব বাংলা
  2. info@www.dainikbishwbangla.online : দৈনিক বিশ্ব বাংলা :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সেনাকর্মকর্তা সেজে স্কুল ছাত্রীকে ধর্ষণ ।। মোংলায় গ্রেফতার ভুয়া মেজর পারভেজ ।। নীলফামারীতে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের সঙ্গে ব্যা কর্মকর্তাদের মত বিনিময় আগৈলঝাড়ায় প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার মাধুরী ব্যানার্জীর লেখ অনুঃগল্প– নিমন্ত্রণ বিহীন অতিথি চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের জন্য ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু ববিতে শৃঙ্খলা ও নিরাপত্তা চেয়ে উপাচার্যের কাছে ছাত্র অধিকার পরিষদের ৩ দফা নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সাতক্ষীরায় পৃথক বিদ্যুৎ স্পৃষ্ট দুই জনের মৃত্যু বাগেরহাটে অবসরপ্রাপ্ত অধ্যক্ষের পুনঃ নিয়োগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা অষ্টগ্রামে হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

গাছ অক্সিজেন ও ছায়া দেয় এবং ভবিষ্যতে অর্থ উপার্জন হবে — কুষ্টিয়া সদর ইউএনও মোঃ হারুন অর রশিদ ।

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গাছ অক্সিজেন ও ছায়া দেয় এবং ভবিষ্যতে অর্থ উপার্জন হবে — ইউএনও মোঃ হারুন অর রশিদ।

নিজস্ব প্রতিবেদক।

সুন্দর জায়গায়ই গাছ লাগাবেন এবং পরিচর্যা করবেন। ভবিষ্যতের সঞ্চয় হবে । গাছ অক্সিজেন ও ছায়া দেয়। গাছ থেকে ভবিষ্যতে অর্থ উপার্জন হবে । ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাজারে কুষ্টিয়া সদর উপজেলা কার্যালয় ও কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন এর আয়োজনে “বৃক্ষ রোপন কর্মসূচী– ২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ উপরোক্ত কথা বলেন । সভায় সভাপতিত্ব করেন সভাপতি কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন ও বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়ন খুলনা বিভাগীয় পরিচালক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সমবায় অফিসার প্রভাস চন্দ্র বালা । কুষ্টিয়া সদর উপজেলা কৃষি অফিসার রূপালী খাতুন। উপ সহকারী নিবন্ধক আনিসুর রহমান ও কুষ্টিয়া সদর উপজেলা সমবায় অফিসার সাঈদ হাসান । মোঃ আমিনুল ইসলাম নাঈম সহ-সভাপতি কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়ন এর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা হোসাইন আহাম্মেদ সিদ্দিকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায়ীবৃন্দ এবং এলাকার সুধীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট